বন্ধুরে প্রেমের পিয়াসি বন্ধুরে – লিরিক্স – সৈয়দ শাহনূর
বন্ধুরে প্রেমের পিয়াসি বন্ধুরে
বন্ধুরে তোর সনে পিরিতি করি
ঘরে মুই না রইতে পারি। ধুয়া।।
দিবানিশি ঝুরিয়া মরি, তুই বন্ধের লাগিয়া ॥
রাইতে দিনে চাইয়া থাকি পথ নিরখিয়া।
বন্ধুরে সইতে না পারি দুখে সদা জ্বলে হিয়া
স্বপনে দেখিলু বন্ধু, না পাই জাগিয়া।
বন্ধুরে সৈয়দ শাহনূরে কয় উদাসিনী হইয়া।
কী দোষে পরানের বন্ধু না চাও ফিরিয়া ॥
শব্দার্থ : : ১. তোর সনে = তোর সঙ্গে। ২. মুই = আমি। ৩. ঝুরিয়া মরি = চিন্তা করি। ৪. পথ নিরখিয়া = পথের দিকে চেয়ে থাকি। ৫. দেখিলু = দেখলাম।
Leave a Reply