অভিমানী গো আরও একটু থাকো – লিরিক্স – নূরুল ইসলাম (লাল)
অভিমানী গো আরও একটু থাকো
চাওয়া-পাওয়ার এই লগনে
একটু না হয় ডাকো, ওগো থাকো ॥
শাওনের ঘনঘটা অধর কোণে
নীরবে নীরবে অনেক কথার জাল যে বোনে
মধুর লাজে জড়িয়ে মিছে মুখটি কেন ঢাকো ॥
কিছু কথা কিছু হাসি না হয় তুমি
ছড়িয়ে ভরিয়ে দিলে আমার স্বপন-ভূমি
এমন করে যেও না ওগো, একটু পাশে রাখো ॥
কথা : নূরুল ইসলাম (লাল),
সুর : মনসুর আহমেদ,
কণ্ঠ : বশীর আহমদ,
অভিনয় : আজিম,
চিত্রপরিচালক : ইবনে মিজান
শহীদ তিতুমীর (২৭ সেপ্টেম্বর ১৯৬৮)
Leave a Reply