মায়াভরা এক রাজকন্যা
দেখে দেখে যারে সাধ মেটে না
তারে মনের মানুষ, আহা বলতে কী দোষ
সে কি তা বোঝে না ॥
যেতে যেতে এক রাজার কুমার
পাগল হলো ওগো রূপ দেখে তার
সোনার পালং ছেড়ে পথে পথে
ঘুরে বেড়ায় রাজা তাহার সাথে
আহা তুলতুল মোমের পুতুল কিছু বোঝে না
এত ডাকি কচি খুকি তবু শোনে না ॥
লাজুক লাজুক লতা হেলে দোলে
শরম শরম কালো আঁখি মেলে
মধুর মধুর দুটি চরণ ফেলে
হরিণ হরিণ মেয়ে যায় যে চলে
আহা তুলতুল মোমের পুতুল কিছু বোঝে না
এত ডাকি কচি খুকি তবু শোনে না ॥
কথা : আমজাদ হোসেন,
সুর : আনোয়ার উদ্দিন খান,
কণ্ঠ : বশীর আহমদ,
অভিনয় : অনির্ণীত,
চিত্রপরিচালক : আমজাদ হোসেন
বাল্যবন্ধু (১৬ আগস্ট ১৯৬৮)
Leave a Reply