• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নয়ন তোমারে খোঁজে বারে বারে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » নয়ন তোমারে খোঁজে বারে বারে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

নয়ন তোমারে খোঁজে বারে বারে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

নয়ন তোমারে খোঁজে বারে বারে
কোথা তুমি মনচোর?
আমার ভুবনে এসেছ গোপনে
আবেশে ভরালে প্রাণ মোর
ওগো তুমি মনচোর ॥

এমন মাধবী রাত আর যদি না-ই আসে
লগ্ন বিফলে যাবে না-ই যদি থাকো পাশে
এই মধু বিজনে, মায়াময় কূজনে
রাঙাব দুটি হিয়া পুলকে বিভোর ॥

কুঞ্জশাখে আর না-ই যদি গাহে পাখি
শোনাব তোমারে গান চিরদিন কাছে থাকি
জনমে জনমে, জীবনে-মরণে
বেঁধেছে দোঁহারে যেন প্রেম ফুলডোর ॥

কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : আঞ্জুমান আরা বেগম, মোহাম্মদ আবদুল জব্বার;
অভিনয় : কবরী, রাজ্জাক;
চিত্রপরিচালক : আবদুল জব্বার খান
বাঁশরী (২৪ মে ১৯৬৮)

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:ভিনদেশি এক রাজার কুমার – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
Next Post:শোনো রাগ করবার আরও যে কত সময় আছে – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑