• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুরের বাঁশি রে ফুলের কানে সুর দিও না – লিরিক্স – নূরুল ইসলাম (লাল)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » সুরের বাঁশি রে ফুলের কানে সুর দিও না – লিরিক্স – নূরুল ইসলাম (লাল)

সুরের বাঁশি রে ফুলের কানে সুর দিও না – লিরিক্স – নূরুল ইসলাম (লাল)

সুরের বাঁশি রে,
ফুলের কানে সুর দিও না
ফুল তোলো সুন্দরী কন্যা আউলাইয়া কেশ, আরে ও
কোন বা ঘরে থাকো তুমি কোন বা তোমার দ্যাশ।
প্রাণভোমরা রে,
গুনগুনাইয়া গান গাইও না
আমার বাড়ি যাইয়ো বন্ধু পশ্চিম বরাবর, আরে ও
উঁচা ভিটা কলার বাগান পুব দুয়ারি ঘর ॥

আমার বাড়ি যাইও বন্ধু বইতে দিমু পিঁড়া
জলপান করিতে দিব শালি ধানের চিড়া
আউলা ধানের খাসা চিড়া বিন্নি ধানের খই, আরে ও
গাছে পাকা সরবি কলা গামছাবান্ধা দই ॥*

তুমি তো রাজার কন্যা আমি যে রাখাল
দারোয়ানেরা লাগল পাইলে ঘটাইব জঞ্জাল
তোমার বাড়ি দেওয়াল ঘেরা আমার পরান কাঁপে, আরে ও
জানতে পাইলে আমার মাথা কাটব তোমার বাপে ॥

দারোয়ানেরে দিয়া যাইয়ো কান্ধের গামছাখানি
বাপ-মায়ের চরণ ধইরা রেহাই চাইব আমি
বাপেরে প্রার্থিমু আমি ভয় তো নাহি করি, আরে ও
রেহাই না পাই তোমায় লইয়া হইমু দেশান্তরি ॥

তোমার সনে হইলো তবু ভালোবাসি
ফুলবাগানে আইসো তুমি বাজাইলে বাঁশি
আসমানে জাগিবে চাঁদ জাগবে গাঙের ঢেউ, আরে ও
সেই না তালে যাইবা কন্যা জানবে না আর কেউ ॥

—

কথা : নূরুল ইসলাম (লাল)**,
সুর : গিরিন চক্রবর্তী, খগেন সেনগুপ্ত;
কণ্ঠ : আবদুর রউফ, নীনা হামিদ;
অভিনয় : সুজাতা, আজিম;
চিত্রপরিচালক : ইবনে মিজান
রাখাল বন্ধু (১০ মার্চ ১৯৬৮)

—

* ওই পঙ্ক্তি মূলত লোকছড়া থেকে গৃহীত। বিভিন্ন কবি ও গীতিকার তাঁদের গানে এটি ব্যবহার করেছেন নিজেদের মতো করে, যে কারণে এটির মূল পাঠ কোনটি এবং এর মূল রচয়িতা কে, নির্ণয় করা দুরূহ।

** গানটির মূল রচয়িতা আবদুল হাই মাশরেকী (১৯১৯-১৯৮৮)। তাঁর রচিত রাখাল বন্ধু পালার (১৯৩৯ সালে রেকর্ডকৃত) মূল পাঠের সঙ্গে ছবিতে ব্যবহৃত গানের বাণীর পার্থক্য বিদ্যমান। উল্লেখ্য, রাখাল বন্ধু ছবির সংগীত চিত্রপরিচালক মনসুর আহমেদ। গীতিকার হিসেবে ছবির টাইটেলে নূরুল ইসলাম (লাল)-এর নাম উল্লেখ করা হয়েছে।

Category: সিনেমার গান
Previous Post:কিছু আগে হলে ক্ষতি কী ছিল – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
Next Post:শোনেন শোনেন জাহাঁপনা শোনেন রানি ছয়জনা – লিরিক্স – সিরাজুল ইসলাম ভূঁইয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑