• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ চাঁদনি রাতি যারে মানিব সাথি – লিরিক্স – জিয়া হায়দার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » এ চাঁদনি রাতি যারে মানিব সাথি – লিরিক্স – জিয়া হায়দার

এ চাঁদনি রাতি যারে মানিব সাথি
যদি সে গো দূরে দূরে রয়
পরানে যে আর নাহি সয় ॥

হই যদি মৌ-পিয়া এই ফুলবনে
মানিবে কি তব হিয়া প্ৰিয় বিজনে
জানি না যে কেন এত দ্বিধা-লাজ-ভয় ॥

এ জীবনে রাধাসম আমি
প্রেমানলে জ্বলি দিবাযামী।

হই যদি বাঁশরিয়া গোপন সুরে
অভিমানে মরমিয়া রবে কি দূরে
বিজয়িনী হব জানি লয়ে পরাজয়
পরানে যে তবু নাহি সয়
এ চাঁদনি রাতি যারে মেনেছি সাথি
সে তো আর দূরে দূরে নয়
ওগো পরানে যে তবু নাহি সয় ॥

কথা : জিয়া হায়দার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
মোহাম্মদ আবদুল জব্বার;
অভিনয় : অনির্ণীত,
চিত্রপরিচালক : রওনক চৌধুরী
ভাওয়াল সন্ন্যাসী (২ সেপ্টেম্বর ১৯৬৬)

Category: সিনেমার গানTag: জিয়া হায়দার
Previous Post:তোমার অসীম সুদূর পথের পরে – লিরিক্স – সৈয়দ শামসুল হক
Next Post:চাতুরী জানে নামোর বঁধুয়া – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑