মেলেছে নয়নকলি আমার কাননে
মধু লোভে আসে অলি ফেরাব কেমনে ॥
বারণ মানে না সে যে গুঞ্জন করে
এ কী শিহরণ তোলে মোর অন্তরে
কী যে সুখ বলো তার সুধা হরণে ॥
শরম লাগে মনে সরিতে পারি না
পিয়াস বুকে তবু বলিতে পারি না
মিটিবে কি আশা মোর মধুমিলনে ॥
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : আনোয়ারা (?),
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
কাগজের নৌকা (৫ আগস্ট ১৯৬৬)
Leave a Reply