ঢেউ উঠছে সাগরে রে – লিরিক্স – সত্য সাহা
ঢেউ উঠছে সাগরে রে
কেমনে পাড়ি ধরি রে
দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া ॥
ও মন রে, যারা ছিল চতুর নাইয়া
তারাই গেল বাইয়া রে নদী তারাই গেল বাইয়া
আহা মন রে
আমি অধম রইলাম পড়ে আল্লাহ
আমি অধম রইলাম পড়ে আমার ভাঙা তরি লইয়া ॥
ও মন রে, একেলা ঠেকেছি আমি
বিদেশে আসিয়া রে আমি বিদেশে আসিয়া
আহা মন রে
অনাথেরে কর দয়া আল্লাহ
অনাথেরে কর দয়া তুমি কান্ডারি হইয়া ॥
কথা : সংগ্রহ, সংগীত : সত্য সাহা,
কণ্ঠ : আবদুল আলীম,
অভিনয় : মঞ্জুর হোসেন,
চিত্রপরিচালক : সালাহউদ্দিন
রূপবান (৫ নভেম্বর ১৯৬৫)
Leave a Reply