জানি না বুঝি না
শুধু হারাতে দুটি আঁখিতারাতে
কেন যে ভালো লাগে।
ফুলের নয়নে কার স্বপ্ন
আবেশে মধুর করে লগ্ন
আকাশে তাই কি এ মধু মায়া জাগে ॥
এই মন সাগরের সীমা জানতে
বারে বারে দিগন্তে পাখা মেলে যে
এই গান যারে চায় কাছে টানতে
তুমি তার বিনিময়ে পাশে এলে যে ॥
সাগরের ভাষা আজ শুনব
হয়তো বা ঢেউ কিছু গুনব
নীরবে হারাব তোমারই অনুরাগে ॥
কথা : আবু হেনা মোস্তফা কামাল,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : সুলতানা জামান,
চিত্রপরিচালক : আলি মনসুর
জানাজানি (১৩ আগস্ট ১৯৬৫)
Leave a Reply