• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামলবরণ মেয়েটি ডাগর কালো আঁখিটি – লিরিক্স – খান আতাউর রহমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » শ্যামলবরণ মেয়েটি ডাগর কালো আঁখিটি – লিরিক্স – খান আতাউর রহমান

শ্যামলবরণ মেয়েটি ডাগর কালো আঁখিটি – লিরিক্স – খান আতাউর রহমান

শ্যামলবরণ মেয়েটি ডাগর কালো আঁখিটি
না না, তার নাম বলব না নাম বলব না
তোমরা তাকে দেখেছ গল্প পড়ে জেনেছ
শুধু তাহার নাম জানো না নাম জানো না ॥

মিষ্টি তাহার সোনামুখে হাসি ধরে না
এত বকাঝকি তবু প্ৰাণ ভাঙে না
এত করে বলেছি এত বারণ করেছি
বললে কারোর কথা শোনে না কথা শোনে না
এখানে এই দালান কোঠার ভিড়ে
কিংবা কোন গাঁয়ের কুঁড়েঘরে
তোমরা তারে কত দেখেছ শুধু নাম জানো না ॥

হায় রে সেই অভাগিনীর স্বপ্ন ছিল যত
তিলে তিলে নিজে হলো পোড়া ধূপের মতো
আকাশভরা মিটিমিটি তারা জ্বলে যত
অভাগিনীর দুচোখ জুড়ে আশা ছিল তত ॥

পথের পানে চেয়ে এবার কেটে যাবে দিন
চোখের জলে গাঁথা মালা ধুলায় হবে লীন
সকাল-সাঁঝের কুড়িয়ে পাওয়া ঝরা ফুলের মতো
গানের মালায় গাঁথা হবে তাহার কথা তত
এখানে এই দালানকোঠার ভিড়ে
দেখেছি সেই অভাগিনী কেঁদে কেঁদে ফেরে ॥

সাগর সেচে খোঁজেনি সে হীরা মোতির মালা
কুঁড়েঘরে রাখবে কোথায় অত সুখের জ্বালা
বসে ছিল খেয়ার আশে নদী হবে পার
ধুলোমাটির কড়ি কিছু আঁচল বাঁধা তার
হায় রে কখন অথই জলে আঁচল গেল ছিঁড়ে
অভাগী তাই এপার-ওপার কেঁদে কেঁদে ফেরে
এখানে এই দালানকোঠার ভিড়ে
দেখেছি সেই অভাগিনী কেঁদে কেঁদে ফেরে ॥

কথা-সুর-কণ্ঠ : খান আতাউর রহমান,
অভিনয় : খান আতাউর রহমান,
চিত্রপরিচালক : জহির রায়হান
কাঁচের দেয়াল (১৮ জানুয়ারি ১৯৬৩)

Category: সিনেমার গানTag: খান আতাউর রহমান
Previous Post:ও কৃষ্ণচূড়া রূপের আগুন ছড়িয়ে দিল – লিরিক্স – কে জি মোস্তফা
Next Post:এত কাছে চাঁদ বুঝি কখনো আসেনি – লিরিক্স – আমজাদ হোসেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑