আজকে আমার হৃদয় জুড়ে এ কী ফাগুন জাগল – লিরিক্স – খান আতাউর রহমান
আজকে আমার হৃদয় জুড়ে এ কী ফাগুন জাগল
কৃষ্ণচূড়ার বনে কি তাই ফুলের আগুন লাগল ॥
একটুখানি আকাশ আর একটুখানি মাটি
একটি ছোট্ট কুটিরভরা মায়া
তোমায় নিয়ে এই তো আমার কল্পনা
কোকিল বলে সেদিন বুঝি আসলো ॥
যেদিন প্রাণে প্রথম দোলা লাগল
প্রথম ফুলের ঘুম যেদিন ভাঙল
সেদিন আমি যা-ই বা কিছু চেয়েছি
তোমার মাঝে সবকিছু তার পেয়েছি।
একটুখানি বাতাস আর একটুখানি হাসি
একটি শান্ত দুপুরভরা ছায়া
তোমায় নিয়ে এই তো আমার কল্পনা
কোকিল বলে সেদিন বুঝি আসলো ॥
কথা-সুর : খান আতাউর রহমান,
কণ্ঠ : মাহবুবা রহমান,
অভিনয় : সুলতানা জামান(?),
চিত্রপরিচালক : জহির রায়হান ও কলিম শরাফী
সোনার কাজল (২৯ জানুয়ারি ১৯৬২)
Leave a Reply