• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,
    কন্ঠে বিমলিন মালা।
বিরহবিষে দহি বহি গল রয়নী,
   নহি নহি আওল কালা।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব,
    বিফল এ পীরিতি লেহা —
বিফল রে এ মঝু জীবন যৌবন,
    বিফল রে এ মঝু দেহা!
চল সখি গৃহ চল, মুঞ্চ নয়ন-জল,
    চল সখি চল গৃহকাজে,
   মালতিমালা রাখহ বালা,
   ছি ছি সখি মরু মরু লাজে।
সখি লো দারুণ আধিভরাতুর
    এ তরুণ যৌবন মোর,
সখি লো দারুণ প্রণয়হলাহল
    জীবন করল অঘোর।
তৃষিত প্রাণ মম দিবসযামিনী
    শ্যামক দরশন আশে,
আকুল জীবন থেহ ন মানে,
   অহরহ জ্বলত হুতাশে।
  সজনি, সত্য কহি তোয়,
খোয়াব কব হম শ্যামক প্রেম
    সদা ডর লাগয়ে মোয়।
হিয়ে হিয়ে অব রাখত মাধব,
  সো দিন আসব সখি রে,
বাত ন বোলবে, বদন ন হেরবে,
   মরিব হলাহল ভখি রে।
ঐস বৃথা ভয় না কর বালা,
     ভানু নিবেদয় চরণে,
     সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি,
    নহি টুটে জীবন-মরণে।

রাগ: ভৈরবী-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী - গীতবিতান)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কী বা জাদু জানো – লিরিক্স – আমজাদ হোসেন
Next Post:হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑