• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

                   সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান।
                   সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
                               মুক্ত করো ভয়,
                   আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
                   দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
                   নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
                               মুক্ত করো ভয়,
                   নিজের ‘পরে করিতে ভর না রেখো সংশয়।
                   ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
                   নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ।
                               মুক্ত করো ভয়,
                   দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়।

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর  (চিত্রাঙ্গদা - গীতবিতান)

                   সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান।
                   সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
                               মুক্ত করো ভয়,
                   আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
                   দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
                   নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
                               মুক্ত করো ভয়,
                   নিজের ‘পরে করিতে ভর না রেখো সংশয়।
                   ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
                   নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ।
                               মুক্ত করো ভয়,
                   দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়।

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সতিমির রজনী সচকিত সজনী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)
Next Post:সর্দার মহাশয় দেরি না সয় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑