• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোনো শোনো আমাদের ব্যথা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শোনো শোনো আমাদের ব্যথা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শোনো শোনো আমাদের ব্যথা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

         শোনো শোনো আমাদের ব্যথা   দেবদেব, প্রভু, দয়াময়—
         আমাদের ঝরিছে নয়ন,   আমাদের ফাটিছে হৃদয় ।।
         চিরদিন আঁধার না রয়— রবি উঠে, নিশি দূর হয়—
         এ দেশের মাথার উপরে  এ নিশীথ হবে না কি ক্ষয় ।
         চিরদিন ঝরিবে নয়ন ?  চিরদিন ফাটিবে হৃদয় ?।
         মরমে লুকানো কত দুখ,  ঢাকিয়া রয়েছি ম্লান মুখ—
         কাঁদিবার নাই অবসর—  কথা নাই, শুধু ফাটে বুক ।
         সঙ্কোচে ম্রিয়মাণ প্রাণ,  দশ দিশি বিভীষিকাময়—
         হেন হীন দীনহীন দেশে  বুঝি তব হবে না আলয় ।
         চিরদিন ঝরিবে নয়ন,  চিরদিন ফাটিবে হৃদয় ।।
         কোনো কালে তুলিব কি মাথা ।  জাগিবে কি অচেতন প্রাণ ।
         ভারতের প্রভাতগগনে  উঠিবে কি তব জয়গান ।
         আশ্বাসবচন কোনো ঠাঁই  কোনোদিন শুনিতে না পাই—
         শুনিতে তোমার বাণী তাই  মোরা সবে রয়েছি চাহিয়া ।
         বলো, প্রভু, মুছিবে এ আঁখি,  চিরদিন ফাটিবে না হিয়া ।।

রাগ: ঝিঁঝিট – পাশ্চাত্য প্রভাব
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

শোনো শোনো আমাদের ব্যথা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শোনো তাঁর সুধাবাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শোন রে‌ শোন, অবোধ মন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑