• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন সখি বাজত বাঁশি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শুন সখি বাজত বাঁশি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শুন সখি, বাজত বাঁশি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      শুন সখি, বাজত বাঁশি
গভীর রজনী, উজল কুঞ্জপথ,
      চন্দ্রম ডারত হাসি।
দক্ষিণপবনে কম্পিত তরুগণ,
      তম্ভিত যমুনাবারি,
কুসুমসুবাস উদাস ভইল, সখি,
      উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিতগতি,
      শরম ভরম গয়ি দূর,
নয়ন বারিভর, গরগর অন্তর,
      হৃদয় পুলকপরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,
      সো কি হমারই শ্যাম?
মধুর কাননে মধুর বাঁশরি
      বজায় হমারি নাম?
কত কত যুগ সখি, পুণ্য করনু হম,
      দেবত করনু ধেয়ান,
তব ত মিলল সখি, শ্যামরতন মম,
      শ্যাম পরানক প্রাণ।
           শ্যাম রে,
শুনত শুনত তব মোহন বাঁশি,
      জপত জপত তব নামে,
সাধ ভইল ময় দেহ ডুবায়ব
      চাঁদউজল যমুনামে!
“চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,
      ধরহ সখীজন হাত,
নীদমগন মহী, ভয় ডর কছু নহি,
      ভানু চলে তব সাথ।’

রাগ: বেহাগ-কীর্তন
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শুধু একটি গন্ডুষ জল (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শুনহ শুনহ বালিকা (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑