রক্ষা করো হে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
রক্ষা করো হে।
আমার কর্ম হইতে আমায় রক্ষা করো হে।
আপন ছায়া আতঙ্কে মোরে করিছে কম্পিত হে,
আপন চিন্তা গ্রাসিছে আমায়– রক্ষা করো হে।
প্রতিদিন আমি আপনি রচিয়া জড়াই মিথ্যাজালে–
ছলনাডোর হইতে মোরে রক্ষা করো হে।
অহঙ্কার হৃদয়দ্বার রয়েছে রোধিয়া হে–
আপনা হতে আপনার, মোরে রক্ষা করো হে।।
রাগ: আসোয়ারি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1305
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
Leave a Reply