• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাও রে অনন্তধামে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যাও রে অনন্তধামে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যাও রে অনন্তধামে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি
             দুঃখ আঁধার যেথা কিছুই নাহি।
       জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে,
             কেবলি আনন্দস্রোত চলিছে প্রবাহি!
       যাও রে অনন্তধামে, অমৃতনিকেতনে,
             অমরগণ লইবে তোমা উদারপ্রাণে!
       দেব-ঋষি, রাজ-ঋষি, ব্রহ্ম-ঋষি যে লোকে
             ধ্যানভরে গান করে এক তানে!
       যাও রে অনন্তধামে জ্যোতির্ময় আলয়ে,
             শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে–
       যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান,
             যাও বৎস, যাও সেই দেবসদনে!

রাগ: প্রভাতী-গুজরাটি
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

যাও রে অনন্তধামে (কালমৃগয়া - গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যদি মিলে দেখা তবে তারই সাথে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যাও যদি যাও তবে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑