• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরা জলে স্থলে কত ছলে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোরা জলে স্থলে কত ছলে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোরা জলে স্থলে কত ছলে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোরা জলে স্থলে কত ছলে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

(মোরা) জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি।
(মোরা) স্বপন রচনা করি অলস নয়ন ভরি।
গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি।
(মোরা) মদির-তরঙ্গ তুলি বসন্ত-সমীরে!
দুরাশা জাগায় প্রাণে প্রাণে, আধো-তানে ভাঙা গানে,
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
মোরা মায়াজাল গাঁথি।
নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে।
কত ভুল করে তারা,কত কাঁদে হাসে।
মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে,
আনি মান-অভিমান।
বিরহী স্বপনে পায় মিলনের সাথী।
মোরা মায়াজাল গাঁথি।
চলো সখী, চলো।
কুহক-স্বপন-খেলা খেলাবে চলো।
নবীন হৃদয়ে রচি নব প্রেম-ছল,
প্রমোদে কাটাব নব বসন্তের রাতি।
মোরা মায়াজাল গাঁথি।

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

মোরা জলে স্থলে কত ছলে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মোরা চলব না (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোহিনী মায়া এল (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑