• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মিটিল সব ক্ষুধা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মিটিল সব ক্ষুধা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মিটিল সব ক্ষুধা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

             মিটিল সব ক্ষুধা,    তাঁহার প্রেমসুধা,    চলো রে ঘরে লয়ে যাই।
             সেথা যে কত লোক    পেয়েছে কত শোক,    তৃষিত আছে কত ভাই।।
             ডাকো রে তাঁর নামে    সবারে নিজধামে,    সকলে তাঁর গুণ গাই।
             দুখি কাতর জনে    রেখো রে রেখো মনে,    হৃদয়ে সবে দেহো ঠাঁই।।
             সতত চাহি তাঁরে    ভোলো রে আপনারে,    সবারে করো রে আপন।
            শান্তি-আহরণে    শান্তি বিতরণে,    জীবন করো রে যাপন। 
             এত যে সুখ আছে    কে তাহা শুনিয়াছে !    চলো রে সবারে শুনাই। 
             বলো রে ডেকে বলো    ‘পিতার ঘরে চলো,    হেথায় শোকতাপ নাই’।।

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

মিটিল সব ক্ষুধা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মায়াবনবিহারিনী হরিণী (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোরা চলব না (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑