• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাধব না কহ আদরবাণী (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মাধব না কহ আদরবাণী (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মাধব না কহ আদরবাণী (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মাধব, না কহ আদরবাণী,
না কর প্রেমক নাম।
জানয়ি মুঝকো অবলা সরলা
ছলনা না কর শ্যাম।
কপট, কাহ তুঁহু ঝূট বোলসি,
পীরিত করসি তু মোয়?
ভালে ভালে হম অলপে চিহ্ননু,
না পতিয়াব রে তোয়।
ছিদল তরীসম কপট প্রেম’পর
ডারনু যব মনপ্রাণ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
অব কুত নাহিক ত্রাণ।
মাধব, কঠোর বাত হমারা
মনে লাগল কি তোর?
মাধব, কাহ তু মলিন করলি মুখ,
ক্ষমহ গো কুবচন মোর!
নিদয় বাত অব কবহুঁ ন বোলব,
তুঁহু মম প্রাণক প্রাণ।
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব
ছোড়য়ি কুবচনবাণ
মিটল মান অব — ভানু হাসতহি
হেরই পীরিতলীলা।
কভু অভিমানিনী, আদরিণী কভু
পীরিতিসাগর বালা।

রাগ: বাহার
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1286
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মাটির প্রদীপখানি আছে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মানা না মানিলি (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑