• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভারত রে তোর কলঙ্কিত পরমাণুরাশি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভারত রে তোর কলঙ্কিত পরমাণুরাশি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভারত রে তোর কলঙ্কিত পরমাণুরাশি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
        যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি  তত দিন তুই কাঁদ্‌ রে ।
        এই হিমগিরি স্পর্শিয়া আকাশ  প্রাচীন হিন্দুর কীর্তি-ইতিহাস
        যত দিন তোর শিয়রে দাঁড়ায়ে  অশ্রুজলে তোর বক্ষ ভাসাইবে
                    তত দিন তুই কাঁদ্‌ রে ।।
        যে দিন তোমার গিয়াছে চলিয়া  সে দিন তো আর আসিবে না ।
        যে রবি পশ্চিমে পড়েছে ঢলিয়া  সে আর পুরবে উঠিবে না ।
        এমনি সকল নীচ হীনপ্রাণ  জনমেছে তোর কলঙ্কী সন্তান
        একটি বিন্দু অশ্রুও কেহ  তোমার তরে দেয় না ঢালি ।
      যে দিন তোমার তরে শোণিত ঢালিত  সে দিন যখন গিয়াছে চলি
                    তখন, ভারত, কাঁদ্‌ রে ।।
        তবে বিধি কেন এত অলঙ্কারে  রেখেছ সাজায়ে ভারতকায় ।
        ভারতের বনে পাখি গায় গান,  স্বর্ণমেঘ-মাখা ভারতবিমান—
        হেথাকার লতা ফুলে ফুলে ভরা,  স্বর্ণশস্যময়ী হেথাকার ধরা—
                    প্রফুল্ল তটিনী বহিয়ে যায় ।
        কেন লজ্জাহীনা অলঙ্কার পরি    রোগশুষ্কমুখে হাসিরাশি ভরি
                    রূপের গরব করিস্‌ হায় ।
                যে দিন গিয়াছে সে তো ফিরিবে না,
                    তবে, রে ভারত, কাঁদ্‌ রে ।।
        ভারত, তোর এ কলঙ্ক দেখিয়া  শরমে মলিন মুখ লুকাইয়া
        আমরা যে কবি বিজনে কাঁদিব,  বিজনে বিষাদে বীণা ঝঙ্কারিব,
                    তাতেও যখন স্বাধীনতা নাই
                           তখন, ভারত, কাঁদ্‌ রে ।।

রাগ: ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1285
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভাগ্যবতী সে যে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভালো ভালো তুমি দেখব পালাও কোথা (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑