• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাদরবরখন নীরদগরজন (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাদরবরখন নীরদগরজন (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাদরবরখন নীরদগরজন (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাদরবরখন নীরদগরজন
বিজুলী চমকন ঘোর,
উপেখই কৈছে আও তু কুঞ্জে
নিতি নিতি, মাধব মোর।
ঘন ঘন চপলা চমকয় যব পহু,
বজরপাত যব হোয়,
তুঁহুক বাত তব সমরয়ি প্রিয়তম,
ডর অতি লাগত মোয়।
অঙ্গবসন তব ভীঁখত মাধব,
ঘন ঘন বরখত মেহ —
ক্ষুদ্র বালি হম, হমকো লাগয়
কাহ উপেখবি দেহ?
বইস বইস পহু, কুসুমশয়ন ‘পর
পদযুগ দেহ পসারি —
সিক্ত চরণ তব মোছব যতনে —
কুন্তলভার উঘারি।
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর,
রাখ বক্ষ-‘পর মোর,
তনু তব ঘেরব পুলকিত পরশে
বাহুমৃণালক ডোর।
ভানু কহে বৃকভানুনন্দিনী,
প্রেমসিন্দু মম কালা,
তোঁহার লাগয়, প্রেমক লাগয়
সব কছু সহবে জ্বালা।

রাগ: মল্লার
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1284
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বাণী বীণাপাণি করুণাময়ী (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বার বার সখি বারণ করনু (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑