বাজিবে সখী বাঁশি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
বাজিবে, সখী, বাঁশি বাজিবে–
হৃদয়রাজ হৃদে রাজিবে॥
বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি,
অধরে লাজহাসি সাজিবে॥
নয়নে আঁখিজল করিবে ছলছল,
সুখবেদনা মনে বাজিবে।
মরমে মুরছিয়া মিলাতে চাবে হিয়া
সেই চরণযুগরাজীবে॥
রাগ: সিন্ধু-খাম্বাজ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

Leave a Reply