• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্ষ ওই গেল চলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বর্ষ ওই গেল চলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষ ওই গেল চলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                      বর্ষ ওই গেল চলে।
             কত দোষ করেছি যে,  ক্ষমা করো– লহো কোলে।।
             শুধু আপনারে লয়ে   সময় গিয়েছে বয়ে–
             চাহি নি তোমার পানে,  ডাকি নাই পিতা ব’লে।।
             অসীম তোমার দয়া,   তুমি সদা আছ কাছে–
             অনিমেষ আঁখি তব   মুখপানে চেয়ে আছে। 
             স্মরিয়ে তোমার স্নেহ   পুলকে পূরিছে দেহ–
             প্রভু গো, তোমারে কভু  আর না রহিব ভুলে।।

রাগ: পূরবী
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

বর্ষ ওই গেল চলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বন্ধু কিসের তরে অশ্রু ঝরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বলব কী আর বলব খুড়ো (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑