• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বজাও রে মোহন বাঁশি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বজাও রে মোহন বাঁশি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বজাও রে মোহন বাঁশি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

  বজাও রে মোহন বাঁশি।
সারা দিবসক              বিরহদহনদুখ,
  মরমক তিয়াষ নাশি।
রিঝমনভেদন          বাঁশরিবাদন
  কঁহা শিখলি রে কান?
হানে থিরথির,            মরমঅবশকর
  লহু বহু মধুময় বাণ।
ধসধস করতহ            উরহ বিয়াকুলু,
  ঢুলু ঢুলু অবশনয়ান;
কত কত বরষক         বাত সোঁয়ারয়,
  অধীর করয় পরান।
কত শত আশা           পূরল না বঁধু,
  কত সুখ করল পয়ান।
পহু গো কত শত        পীরিতযাতন
  হিয়ে বিঁধাওল বাণ।
হৃদয় উদাসয়,            নয়ন উছাসয়
  দারুণ মধুময় গান। সাধ যায় বঁধূ,             যমুনাবারিম
  ডারিব দগধপরান।
সাধ যায় পহু,             রাখি চরণ তব
  হৃদয়মাঝ হৃদয়েশ,
হৃদয়জুড়াওন            বদন-চন্দ্র তব
  হেরব জীবনশেষ।
সাধ যায় ইহ              চন্দ্রমকিরণে,
  কুসুমিত কুঞ্জবিতানে,
বসন্তবায়ে                  প্রাণ মিশায়ব
  বাঁশিক সুমধুর গানে।
প্রাণ ভৈবে মঝু           বেণুগীতময়,
  রাধাময় তব বেণু।
জয় জয় মাধব,           জয় জয় রাধা,
  চরণে প্রণমে ভানু।

রাগ: পিলু-কীর্তন
তাল: মুক্তছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1284
রচনাকাল (খৃষ্টাব্দ): 1877
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

বজাও রে মোহন বাঁশি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী - গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বঁধুয়া হিয়া পর আও রে (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বনে বনে সবে মিলে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑