• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বঁধু কোন আলো লাগল চোখে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বঁধু কোন আলো লাগল চোখে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বঁধু কোন আলো লাগল চোখে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

   বঁধু,   কোন্‌ আলো লাগল চোখে!
                       বুঝি    দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে!
                             ছিল মন তোমারি প্রতীক্ষা করি
                             যুগে যুগে দিন রাত্রি ধরি,
                      ছিল মর্মবেদনাঘন অন্ধকারে,
                             জন্ম-জনম গেল বিরহশোকে।
                             অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,
                             সংগীতশূন্য বিষণ্ন মনে
                      সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
                             পোহাব কি নির্জনে শয়ন পাতি!
                             সুন্দর হে, সুন্দর হে,
                             বরমাল্যখানি তব আনো বহে,
                      অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
                             হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ আশ্বিন, ১৩৪১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ সেপ্টেম্বর, ১৯৩৪
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফুলে ফুলে ঢলে ঢলে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑