নমি নমি ভারতী (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
নমি নমি ভারতী, তব কমল চরণে
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
পূর্ণ হল বাসনা,দেবী কমলাসনা,
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে,
হৃদয়-কমলে চরণ-কমল করো দান।
তব কমল-পরিমলে রাখো হৃদি ভরিয়ে,
চিরদিবস করিব তব চরণ-সুধা পান।
রাগ: প্রভাতী-গুজরাটি
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply