• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নব বৎসরে  করিলাম পণ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নব বৎসরে  করিলাম পণ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নব বৎসরে  করিলাম পণ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        নব বৎসরে করিলাম পণ  লব স্বদেশের দীক্ষা—
        তব আশ্রমে তোমার চরণে,  হে ভারত, লব শিক্ষা ।
        পরের ভূষণ, পরের বসন, তেয়াগিব আজ পরের অশন—
        যদি হই দীন না হইব হীন,  ছাড়িব পরের ভিক্ষা ।
        নব বৎসরে করিলাম পণ  লব স্বদেশের দীক্ষা ।।
 
        না থাকে প্রাসাদ আছে তো কুটির  কল্যাণে সুপবিত্র ।
        না থাকে নগর আছে তব বন  ফলে ফুলে সুবিচিত্র ।
        তোমা হতে যত দূরে গেছি স’রে  তোমারে দেখেছি তত ছোটো ক’রে ।
        কাছে দেখি আজ, হে হৃদয়রাজ,  তুমি পুরাতন মিত্র ।
        হে তাপস, তব পর্ণকুটির  কল্যাণে সুপবিত্র ।
 
        পরের বাক্যে তব পর হয়ে  দিয়েছি পেয়েছি লজ্জা ।
        তোমারে ভুলিতে ফিরায়েছি মুখ,  পরেছি পরের সজ্জা ।
        কিছু নাহি গণি’ কিছু নাহি কহি’  জপিছ মন্ত্র অন্তরে রহি—
        তব সনাতন ধ্যানের আসন  মোদের অস্থিমজ্জা ।
        পরের বুলিতে তোমারে ভুলিতে  দিয়েছি পেয়েছি লজ্জা ।।  
 
        সে-সকল লাজ তেয়াগিব আজ,  লইব তোমার দীক্ষা ।
        তব পদতলে বসিয়া বিরলে  শিখিব তোমার শিক্ষা ।
        তোমার ধর্ম, তোমার কর্ম,  তব মন্ত্রের গভীর মর্ম
        লইব তুলিয়া সকল ভুলিয়া  ছাড়িয়া পরের ভিক্ষা ।
        তব গৌরবে গরব মানিব,  লইব তোমার দীক্ষা ।।

রাগ: মিশ্র ঝিঁঝিট
রচনাকাল (বঙ্গাব্দ): 1308
রচনাকাল (খৃষ্টাব্দ): 1902

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ধীরে ধীরে প্রাণ আমার (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নবজীবনের যাত্রাপথে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑