• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুঃখ এ নয় সুখ নহে গো (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুঃখ এ নয় সুখ নহে গো (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ এ নয়, সুখ নহে গো (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          দুঃখ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে
          আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।। 
          ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে
          সাথে করে নিল আমায় জন্মমরণপারে–
                         এল পথিক সেজে।। 
          চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে 
          আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে। 
          এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,
          ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রে–
                         কালিমা যায় মেজে।।

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিন তো চলি গেলো প্রভু, বৃথা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুখ দূর করিলে দরশন দিয়ে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑