দই চাই গো, দই চাই (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
দই চাই গো, দই চাই, দই চাই গো?
শ্যামলী আমার গাই,
তুলনা তাহার নাই।
কঙ্কনানদীর ধারে
ভোরবেলা নিয়ে যাই তারে–
দূর্বাদলঘন মাঠে তারে
সারা বেলা চরাই, চরাই গো।
দেহখানি তার চিক্কণ কালো,
যত দেখি তত লাগে ভালো।
কাছে বসে যাই ব’কে,
উত্তর দেয় সে চোখে,
পিঠে মোর রাখে মাথা–
গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো॥
রাগ: ইমন-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Leave a Reply