• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি কাছে নাই বলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি কাছে নাই বলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কাছে নাই বলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

             তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই
             ‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই।
                       ( সবাই বড়ো হল হে।
             সবার বড়ো কাছে নেই ব’লে সবাই বড়ো হল হে।
             তোমায় দেখি নে ব’লে তোমায় পাই নে ব’লে,
                       সবাই বড়ো হল হে। )
             নাথ, তুমি একবার এসো হাসিমুখে,
             এরা ম্লান হয়ে যাক তোমার সম্মুখে। 
                       ( লাজে ম্লান হোক হে।
             আমারে যারা ভুলায়েছিল লাজে ম্লান হোক হে। 
             তোমারে যারা ঢেকেছিল লাজে ম্লান হোক হে। ) 
             কোথা তব প্রেমমুখ, বিশ্ব-ঘেরা হাসি–
             আমারে তোমার মাঝে করো গো উদাসী। 
            ( উদাস করো হে, তোমার প্রেমে–
             তোমার মধুর রূপে উদাস করো হে। ) 
             ক্ষুদ্র আমি করিতেছে বড়ো অহঙ্কার–
             ভাঙো ভাঙো ভাঙো, নাথ, অভিমান তার।
                       ( অভিমান চূর্ণ করো হে।
             তোমার পদতলে মান চূর্ণ করো হে–
             পদানত ক’রে মান চূর্ণ করো হে। )

রাগ: কীর্তন
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1305
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি ইন্দ্রমণির হার (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি কি গো পিতা আমাদের (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑