• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারো তারো হরি দীনজনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তারো তারো হরি দীনজনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তারো তারো, হরি, দীনজনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                       তারো তারো, হরি , দীনজনে।
         ডাকো তোমার পথে, করুণাময়,  পূজনসাধনহীন জনে।।
         অকূল সাগরে না হেরি ত্রাণ,  পাপে তাপে জীর্ণ এ প্রাণ–
         মরণমাঝারে শরণ দাও হে,   রাখো এ দুর্বল ক্ষীণজনে।।
         ঘেরিল যামিনী, নিভিল আলো,  বৃথা কাজে মম দিন ফুরালো–
         পথ নাহি, প্রভু, পাথেয় নাহি– ডাকি তোমারে প্রাণপণে।
         দিকহারা সদা মরি যে ঘুরে,  যাই তোমা হতে দূর সুদূরে,
         পথ হারাই রসাতলপুরে– অন্ধ এ লোচন মোহঘনে।।

রাগ: কাফি
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

তারো তারো, হরি, দীনজনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তাই হোক তবে তাই হোক (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুই অবাক করে দিলি (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑