• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তবু পারি নে সঁপিতে প্রাণ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তবু পারি নে সঁপিতে প্রাণ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তবু পারি নে সঁপিতে প্রাণ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   তবু  পারি নে সঁপিতে প্রাণ ।
       পলে পলে মরি সেও ভালো, সহি  পদে পদে অপমান ।।
       কথার বাঁধুনি, কাঁদুনির পালা— চোখে নাহি কারো নীর ।
       আবেদন আর নিবেদনের থালা  ব’হে ব’হে নত শির ।
       কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ !  জগতের মাঝে ভিখারির সাজ—
       আপনি করি নে আপনার কাজ,  পরের ‘ পরে অভিমান ।।
       আপনি নামাও কলঙ্কপশরা,  যেয়ো না পরের দ্বার—
       পরের পায়ে ধ’রে মান ভিক্ষা করা  সকল ভিক্ষার ছার ।
       ‘দাও দাও’ ব’লে পরের পিছু পিছু  কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু—
       মান পেতে চাও, প্রাণ পেতে চাও,  প্রাণ আগে করো দান ।।

রাগ: পিলু
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

তবু পারি নে সঁপিতে প্রাণ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ডেকেছেন প্রিয়তম কে রহিবে ঘরে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তবে আয় সবে আয় (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑