• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঢাকো রে মুখ চন্দ্রমা, জলদে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ঢাকো রে মুখ চন্দ্রমা, জলদে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঢাকো রে মুখ চন্দ্রমা, জলদে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                      ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে ।
            বিহগেরা থামো থামো ।  আঁধারে কাঁদো গো তুমি ধরা ।।
       গাবে যদি গাও রে সবে  গাও রে শত অশনি-মহানিনাদে—
       ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও জাগাও, জাগাও রে এ ভারতে ।।
       বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেও না ।  প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণে
            আনন্দরাগিণী আজি কেন বাজিছে এত হরষে—
                     ছিঁড়ে ফেল্‌ বীণা আজি বিষাদের দিনে ।।

রাগ: মিশ্র বাহার
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1285
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

ঢাকো রে মুখ চন্দ্রমা, জলদে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ঠাকুরমশয় দেরি না সয় (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ডেকেছেন প্রিয়তম কে রহিবে ঘরে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑