• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবনের কিছু হল না হায় (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবনের কিছু হল না হায় (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনের কিছু হল না হায় (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

               জীবনের কিছু হল না হায়–
                    হল না গো হল না হায় হায়।
              গহনে গহনে কত আর ভ্রমিব,নিরাশার এ আঁধারে।
                   শূন্য হৃদয় আর বহিতে যে পারি না,
                   পারি না গো পারি না আর।
             কী লয়ে এখন ধরিব জীবন,দিবস-রজনী চলিয়া যায়–
                   দিবস-রজনী চলিয়া যায়–
             কত কী করিব বলি উঠে বাসনা,
                   কী করিব জানি না গো।
             সহচর ছিল যারা,ত্যেজিয়া গেল তারা;ধনুর্বাণ ত্যেজেছি,
                    কোনো আর নাহি কাজ–
              কী করি কী করি বলি, হাহা করি ভ্রমি গো–
               কী করিব জানি না যে!

রাগ: মিশ্র হাম্বীর-কীর্তন
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

জীবনের কিছু হল না হায় (বাল্মীকিপ্রতিভা - গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জাগে নি এখনো জাগে নি (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জয় জয় তাসবংশ-অবতংস (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑