• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগতের পুরোহিত তুমি (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জগতের পুরোহিত তুমি (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জগতের পুরোহিত তুমি (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

         জগতের পুরোহিত তুমি– তোমার এ জগৎ-মাঝারে
         এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে ।
         ফুলে ফুলে করে কোলাকুলি,  গলাগলি অরুণে উষায় ।
         মেঘ দেখে মেঘ ছুটে আসে,  তারাটি তারার পানে চায় ।
         পূর্ণ হল তোমার নিয়ম,  প্রভু হে, তোমারি হল জয়–
         তোমার কৃপায় এক হল  আজি এই যুগলহৃদয় । 
         যে হাতে দিয়েছ তুমি বেঁধে  শশধরে ধরার প্রণয়ে 
         সেই হাতে বাঁধিয়াছ তুমি  এই দুটি হৃদয়ে হৃদয়ে । 
         জগত গাহিছে জয়-জয়,  উঠেছে হরষকোলাহল,
         প্রেমের বাতাস বহিতেছে– ছুটিতেছে প্রেমপরিমল ।
         পাখিরা গাও গো গান,  কহো বায়ু চরাচরময়–
         মহেশের প্রেমের জগতে  প্রেমের হইল আজি জয় ।। 

রাগ: খাম্বাজ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চুরি হয়ে গেছে রাজকোষে (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জল এনে দে রে বাছা (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑