• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চলিয়াছি গৃহ-পানে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চলিয়াছি গৃহ-পানে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চলিয়াছি গৃহ-পানে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

               চলিয়াছি গৃহপানে,    খেলাধুলা অবসান।
               ডেকে লও, ডেকে লও,  বড়ো শ্রান্ত মন প্রাণ।।
               ধুলায় মলিন বাস,    আঁধারে পেয়েছি ত্রাস–
               মিটাতে প্রাণের তৃষা  বিষাদ করেছি পান।। 
               খেলিতে সংসারের খেলা  কাতরে কেঁদেছি হায়,
               হারায়ে আশার ধন   অশ্রুবারি ব’হে যায়। 
               ধুলাঘর গড়ি যত   ভেঙে ভেঙে পড়ে তত–
               চলেছি নিরাশ-মনে,   সান্ত্বনা করো গো দান।।

রাগ: মিশ্র যোগিয়া
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

চলিয়াছি গৃহ-পানে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গুরুপদে মন করো অর্পণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চলেছে তরণী প্রসাদপবনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑