• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গহন কুসুমকুঞ্জ-মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস-লোকলাজে
সজনি, আও আও লো।
পিনহ চারু নীল বাস,
হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস,
কুঞ্জবনমে আও লো॥
ঢালে কুসুম সুরভভার,
ঢালে বিহগ সুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজতভাতি রে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে॥
দেখ, লো সখি, শ্যামরায়
নয়নে প্রেম উথল যায়-
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে।
আও আও সজনিবৃন্দ,
হেরব সখি শ্রীগোবিন্দ
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে॥

রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1284
রচনাকাল (খৃষ্টাব্দ): 1877
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী

গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গভীর রাতে ভক্তিভরে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গহনে গহনে যে রে তোরা (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑