• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন ছলনা এ যে নিয়েছে আকার (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কোন ছলনা এ যে নিয়েছে আকার (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন ছলনা এ যে নিয়েছে আকার (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     কোন্‌ ছলনা এ যে নিয়েছে আকার,
                        এর কাছে মানিবে কি হার।
                                      ধিক্‌ ধিক্‌ ধিক্‌।
              বীর তুমি বিশ্বজয়ী,
                   নারী এ যে মায়াময়ী,
                        পিঞ্জর রচিবে কি
                               এ মরীচিকার।
                                    ধিক্‌ ধিক্‌ ধিক্‌।
            লজ্জা, লজ্জা, হায় এ কী লজ্জা,
                 মিথ্যা রূপ মোর, মিথ্যা সজ্জা।
                      এ যে মিছে স্বপ্নের স্বর্গ,
                          এ যে শুধু ক্ষণিকের অর্ঘ্য,
                                 এই কি তোমার উপহার।
                                     ধিক্‌ ধিক্‌ ধিক্‌!

রাগ: মিশ্র সোহিনী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

কোন ছলনা এ যে নিয়েছে আকার (চিত্রাঙ্গদা - গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন অপরূপ স্বর্গের আলো (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তব প্রেমসুধারসে মেতেছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑