• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কো তুঁহু বোলবি মোয় (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কো তুঁহু বোলবি মোয় (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কো তুঁহু বোলবি মোয় (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কো তুঁহু বোলবি মোয়!
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহু রচলহি আসন,
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয়।
কো তুঁহু বোলবি মোয়!
হৃদয়কমল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয়।
কো তুঁহু বোলবি মোয়!
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে,
আকুল কাকলি ভুবন ভরল রে,
উতল প্রাণ উতরোয়।
কো তুঁহু বোলবি মোয়!
হেরি হাসি তব মধুঋতু ধাওল,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল,
চরণকমলযুগ ছোঁয়।
কো তুহু বোলবি মোয়!
গোপবধূজন বিকশিতযৌবন,
পুলকিত যমুনা, মুকুলিত উপবন,
নীলনীর’পর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খোয়
কো তুঁহু বোলবি মোয়!
তৃষিত আঁখি, তব মুখ’পর বিহরই,
মধুর পরশ তব রাধা শিহরই,
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা থোয়।
কো তুঁহু বোলবি মোয়!
কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি,
অনুদিন সঘন নয়নজল মুছয়ি,
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি,
জনম চরণ ‘পর গোয়।
কো তুঁহু বোলবি মোয়!

রাগ: ইমনকল্যাণ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কেন রে ক্লান্তি আসে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কোথা আছ প্রভু এসেছি দীনহীন (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑