• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন চেয়ে আছ গো মা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেন চেয়ে আছ গো মা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন চেয়ে আছ গো মা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                  কেন চেয়ে আছ, গো মা, মুখপানে ।
       এরা  চাহে না তোমারে চাহে না যে,  আপন মায়েরে নাহি জানে।
       এরা  তোমায় কিছু দেবে না, দেবে না— মিথ্যা কহে শুধু কত কী ভাণে।।
       তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি— স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি,
                        জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী।
       এরা কী দেবে তোরে ! কিছু না, কিছু না। মিথ্যা কবে শুধু হীনপরানে।।
       মনের বেদনা রাখো, মা, মনে ।  নয়নবারি নিবারো নয়নে।।
       মুখ লুকাও, মা, ধুলিশয়নে— ভুলে থাকো যত হীন সন্তানে।
       শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি  দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।
       দুঃখ জানায়ে কী হবে, জননী,  নির্মম চেতনাহীন পাষাণে ।।

রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: সরলা দেবী

কেন চেয়ে আছ গো মা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কেন গো আপন মনে (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন নিবে গেল বাতি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑