• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে এসে যায় ফিরে ফিরে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কে এসে যায় ফিরে ফিরে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কে এসে যায় ফিরে ফিরে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

             কে এসে যায় ফিরে ফিরে  আকুল নয়ননীরে ।
             কে বৃথা আশাভরে  চাহিছে মুখ’পরে ।
                   সে যে আমার জননী রে ।।
             কাহার সুধাময়ী বাণী  মিলায় অনাদর মানি !
             কাহার ভাষা হায়  ভুলিতে সবে চায় ।
                   সে যে আমার জননী রে ।।
             ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি  চিনিতে আর নাহি পারি ।
             আপন সন্তান  করিছে অপমান—
                   সে যে আমার জননী রে ।।
             পুণ্য কুটিরে বিষণ্ণ  কে বসি সাজাইয়া অন্ন ।
             সে স্নেহ-উপচার  রুচে না মুখে আর ।
                   সে যে আমার জননী রে ।।

রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1304
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, সরলা দেবী

কে এসে যায় ফিরে ফিরে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কে এল আজি এ ঘোর নিশীথে (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কে জানে কোথা সে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑