কী বলিলে, কী শুনিলাম (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয়!
এই যে জল আনিবারে গেল সে সরযূতীরে–
কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়!
সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে,
আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে!
না না না, কোথা সে আছে– এনে দে আমার কাছে,
সারা নিশি জেগে আছি বিলম্ব না সয়!
এখনো যে নিরুত্তর– নাহি প্রাণে ভয়!
রে দুরাত্মা– কী করিলি–
রাগ: মিশ্র বাহার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Leave a Reply