• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কী করিলি মোহের ছলনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কী করিলি মোহের ছলনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কী করিলি মোহের ছলনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                    কী করিলি মোহের ছলনে। 
        গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি,  পথ হারাইলি গহনে।।
  ওই   সময় চলে গেল, আঁধার হয়ে এল, মেঘ ছাইল গগনে।
        শ্রান্ত দেহ আর চলিতে চাহে না,    বিঁধিছে কন্টক চরণে।।
        গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে,    এখন ফিরিব কেমনে।
        ‘পথ বলে দাও’ ‘পথ বলে দাও’  কে জানে কারে ডাকি সঘনে।।
        বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল,   কে আর রহিল এ বনে।
  ওরে,  জগতসখা আছে যা  রে তাঁর কাছে,   বেলা যে যায় মিছে রোদনে।।
        দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে,    আয় রে ধরি তাঁর চরণে।
        পথের ধূলি লেগে অন্ধ আঁখি মোর, মায়েরে দেখেও দেখিলি নে।
                 কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি,
                     ডাকিছ কোথা হতে এ জনে। 
        হাতে ধরিয়ে সাথে লয়ে চলো  তোমার অমৃতভবনে।।

রাগ: যোগিয়া
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

কী করিলি মোহের ছলনে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কী করিনু হায় (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑