• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত ডেকে ডেকে জাগাইছ মোরে (পরিশিষ্ট ৪) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কত ডেকে ডেকে জাগাইছ মোরে (পরিশিষ্ট ৪) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কত ডেকে ডেকে জাগাইছ মোরে (পরিশিষ্ট ৪) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                কত ডেকে জাগাইছ মোরে,
                        তবু তো চেতনা নাই গো।
                মেলি মেলি আঁখি মেলিতে না পারি,
                        ঘুম রয়েছে সদাই গো।।
                মায়ানিদ্রাবশে আছি অচেতন,
                শুয়ে শুয়ে কত দেখি কুস্বপন— 
                ধন রত্ন দাস বিলাসভবন— 
                        অন্ত নাহি তার পাই গো।।

                কল্পনার বলে উঠিয়া আকাশে
                ভ্রমি অহরহ মনের উল্লাসে,
                ভাবি না কী হবে নিদ্রার বিনাশে— 
                        কোথা আছি কোথা যাই গো।
                জানি না গো এ-যে রাক্ষসের পুরী,
                জানি না যে হেথা দিনে হয় চুরি,
                জানি না বিপদ আছে ভূরি ভূরি— 
                        সুধা ব’লে বিষ খাই গো।।

                ভাঙিতে আমার মনের সংশয়
                জাগায়ে দিতেছ নিজপরিচয়,
                তুমি-যে জনক জননী উভয়
                        বুঝাইছ সদা তাই গো।
                সে কথা আমার কানে নাহি যায়,
                ভুলিয়ে রয়েছি রাক্ষসীমায়ায়— 
                কী হবে,জননী, বলো গো উপায়।
                        শুধু কৃপাভিক্ষা চাই গো।।

রাগ: বেহাগ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1338
রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কত কাল রবে বল ভারত রে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কহো কহো মোরে প্রিয়ে (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑