আ (চাকমা)
আম্ব―(অব্যয়) আর; এবং; অথবা; অধিকন্তু ইত্যাদি অর্থে ব্যবহৃত।
আইলমে―(বিশেষণ) একাধিক্রমে; প্রথমাবধি; সর্বমোট।
আও-আও―(অব্যয়) কুকুরকে ডাকিবার শব্দ।
আং―(বিশেষ্য) অক্ষর; চিহ্ন। < আঁক।
আঃ―(অব্যয়) বিরক্তি, বিস্ময়, দুঃখ প্রকাশ সূচক শব্দ।
আঁ―(অব্যয়) খেদ সূচক শব্দ।
আকুচুয়ানা―(ক্রিয়া) আগলান; আটকান।
আক্করি―(বিণ, বি) আগে; পূর্বকালে।
আক্কল―(বিশেষ্য) আক্কেল; আগু।
আক্যাং―(বিশেষণ) অভ্যস্ত; নিয়মে পরিণত। < আখ্যিং (আরাকানী বা রাখাইন)।
আখ্যা-আখ্যা―(বিশেষণ) অঘনিষ্ট; আড়ষ্ট; আন্তরিকতাহীন; সন্ত্রস্ত <অক্রহ্= ভয়, লজ্জা (আরাকানী বা রাখাইন)।
আগ্―১. (বিশেষণ) প্রথম; ২. (ক্রিয়া বিশেষণ) সামনে।
আগখুঝি―(বিশেষণ) আপন ইচ্ছায়।
আগচানা―(ক্রিয়া) আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে শুভাশুভ ফল যাচাই করা।
আগচুয়ানা―(ক্রিয়া) আগলান; আটকান।
আগচুয়ানি―(বিশেষ্য) চোলাই কালে প্রথম দিকের অপেক্ষাকৃত কড়া মদ।
আগচোলি―(বিশেষ্য) খীঝা (পদাধিকারী বা উপাধি-ধারী) কর্তৃক Headman (হেডম্যান) কে নজর বা খাজানা হিসাবে দেয় চাউল।
আগপাদা―(বিশেষ্য) শুভাশুভ গণনায় ব্যবহৃত পাতা।
আগবাড়ানা―(বিশেষ্য) মৃত ব্যক্তির মঙ্গল কামনায় পিন্ডদান; সপিন্ডীকরণ।
আগমুলি―১. (বিশেষণ) অগ্রবর্তী; ২. (বিশেষ্য) অগ্ৰণী।
আগলত্যা―(বিণ, বি) আগে; পূর্বে।
আগাঝা (বিশেষ্য) দাদজাতীয় এক প্রকার চর্মরোগ (একজিমা)।
আগাথ্যা―(বিশেষণ) কঠিন; দুরূহদ; দুর্দান্ত। < অকট (হিং)।
আগাব―(বিশেষ্য) যে বনভূমি জুমক্ষেত্র হিসাবে আগে ব্যবহৃত হয় নাই; Virgin forest.
আগার্―(বিশেষণ) খুব ভর্তি; ভীড়; অতিরিক্ত ঠাসাঠাসি।
আগারপীড়া―(বিশেষ্য) দীর্ঘস্থায়ী ব্যাধি (Chronic illnes)।
আগারে―(বিণ, বি) উজানে; < অগ্র।
আগাসূচ্যা―(বিশেষণ) সূঁচাল প্রান্ত বিশিষ্ট (আগা বা ডগা/ক্রমশঃ ক্ষীণ অবস্থাপ্রাপ্ত অবনতির লক্ষণযুক্ত)।
আগিনা―(বিণ, বি) আগে; সামনে।
আগুধি বিগিধি―(বিশেষ্য) দুর্বুদ্ধিপ্রসূত কাজ বা কথা; < অখট্টি (সং)।
আগ্গুয়ানা―(ক্রিয়া) অগ্রসর হওয়া; অগ্রবর্তী হওয়া।
আগুলাম্বনা―(ক্রিয়া) নিজের আয়ত্বে রাখার জন্য আগুয়ান।
আঘত্তলি/ হাগত্তলী (বিশেষ্য) বগল। তুং আখাতলি (ময়মনসিংহী)। < কাঁখতাল।
আঘর্তারা―চাকমা ধর্মীয় শাস্ত্ৰ। < আখর-সূত্র (পালি ভাষায় রচিত অক্ষরবদ্ধ সূত্র। মূল রচনা হইতে ভাষার বিকৃতি ঘটিয়াছে)।
আঘল পাঘল―(বিশেষ্য) আকুলি বিকুলি।
আঘাক্কাক্―(অব্যয়)বিড়ালজাতীয় বন্য প্রাণী (গোরখন্ডা)। হাসির ন্যায় হা হা ধ্বনি হইতে জাত অনুকার শব্দ।
আঘাজ―(বিশেষ্য) আকাশ।
আঘাজবাত্তি—(বিশেষ্য) ধর্মীয় অনুষ্ঠানাদিতে সুউচ্চ দণ্ডে স্থাপিত বাতি। < আকাশবাতি।
আঘানা―(বিশেষ্য) অত্যাধিক ব্যবহারজনিত কারণে অরুচি; অনাসক্তি; নিস্পৃহা।
আঘার্―(বিশেষ্য) কুড়ালের (বিশেষতঃ রঙ্গ্যা কুড়ালের) ডাঁট।
আঘে ―(ক্রিয়া) আছে।
আঘেইয়া―(বিশেষ্য) বিতৃষ্ণা; অরুচি।
আঘোন―(বিশেষ্য) অগ্রহায়ণ (মাস)।
আঙাআঙ্যা―(বিশেষণ) বেখাপ;টানাটানি অবস্থা।
আঙার গাছ ―(বিশেষ্য) অর্কবৃক্ষ।
আঙারা―(বিশেষ্য) কয়লা। < অঙ্গার।
আঙু/আমু (বিশেষ্য) তঞ্চঙ্গ্যাগণের সম্ভ্রান্তব্যক্তি বা গোষ্ঠীপতির উপাধি বিশেষ।
আঙুঝা―(বিশেষ্য) তাপের ফলে পাত্রের তলায় জমা শক্ত তলানি, ভাতের শুষ্ক মাড়।
আঙুদানা―(ক্রিয়া) নখ, হাতিয়ার প্রভৃতি দ্বারা আঁচড়ান।
আঙুর্ বিঙুর্―(বিশেষ্য) ইতস্ততঃ আঁচড়ের দাগ; আঁকিবুকি।
আঙুরিপড়া―(ক্রিয়া) পুড়িয়া অঙ্গারবৎ হওয়া।
আঙুরা―(বিশেষ্য) নখর; আকর্ষী (আঁকড়ি)।
আঙোচ্যা―(বিশেষ্য) অমাবশ্যা।
আঙ্গে―(বিশেষ্য) তুলনায়; অনুপাতে।
আচ্ছার্―(অব্যয়) কথার মাত্রা; প্রকৃতই; সত্যই অবশেষে।
আচ্ছারা―(বিশেষ্য) শ্রী; লক্ষ্মণ। < আশ্রয়।
আচ্ছিরী―(বিশেষণ) পাথুরী < অশ্মরী।
আচ্ছয়া―(বিশেষ্য) ধারাল ছুরিজাতীয় অস্ত্র দ্বারা বাঁশ, কাঠ, বেত ইত্যাদির উপরি ভাগ হইতে চাঁচিয়া বাহির করা মিহি আঁশ।
আজা―(বিশেষ্য) আলিঙ্গন; বুক ও দুই হাতের মধ্যে যত ধরে সেই পরিমাণ। < আসুঞ্জন (সং)।
আজায়―(বিণ, বি) পরিবর্তে। যেমন তা আজায় মুই কাম গরিম (তাহার পরিবর্তে আমি কাজ করিব)। < আজুরা (অর্থপ্র.)
আজাহাত―(বিশেষ্য) দুই হাত বুকের উপর আবদ্ধ করা (অবস্থা); কাজ ছাড়িয়া বসিয়া থাকা।
আজাআজি―(বিশেষণ) আলিঙ্গনাবদ্ধ; জড়াজড়ি। তুং আনযা আনযি (সিলেট)
আজাবদেই (ধরাণা)―(ক্রিয়া) দৃঢ় ভাবে আলিঙ্গনাবদ্ধ করা; ঝাপটাইয়া ধরা।
আজাদা―(বিশেষণ)অনায়াসলব্ধ; প্রচুর পরিমাণে।
আজাব―(বিশেষ্য) অজগর।
আজার্ পীড়া―(বিশেষ্য) স্ত্রী রোগ বিশেষ।
আজারা―(বিশেষ্য) গাছের ছাল (বর্জনীয় অংশ)
আজিনা―(বিশেষ্য) আঁচিল।
আজু―(বিশেষ্য) পিতামহ; মাতামহ। < আর্য।
আজুধি―(বিশেষণ) গাঢ় ভাবে মিশ্রিত। (তেলে নুনে পিঁয়াজে মিশ্রিত)
আজুরা―(বিশেষ্য) মজুরি। < (আং)।
আজুরানা―(ক্রিয়া) আঁচড়ান।
আজুল―(বিশেষ্য) আঁজলা। < অঞ্জলি।
আজের―(বিশেষ্য) খালি; কর্মমুক্ত; অবসর। < উজার (হিং)।
আঝর ―(বিশেষ্য) রোগবিশেষ। < আছর (আং)
আঝাআছ্যা―(বিশেষণ) গলার খুসখুসে ভাব; খসখসে বোধ।
আঝানা―(ক্রিয়া) চাঁচা।
আঝি―(বিশেষ্য) মাছির ডিম। তুং আসাই (চট্টগ্রাম)।
আঝিপুঝি— (বিশেষণ) নিঃশেষে; চাটিয়াপুটিয়া।
আঞ্জি―(বিশেষ্য) আদি পাঠ (অ, আ, ক, খ, প্রথম শিখা)।
আঞ্জেয়াঘাঞ্জেয়া―(বিশেষণ) ইঙ্গিতপূর্ণ কথা- বার্তার মাধ্যমে; (বাঁকা কথা)।
আঠ্যাকলা―(বিশেষ্য) বিচিসর্বস্ব এক প্রকার বন্যকলা; এঁটে কলা।
আড়―(বিশেষ্য) বস্ত্রাদি বা জিনিসপত্র রাখার জন্য বাঁশ বা কাঠের আলনা; প্রতিবন্ধক সৃষ্টির জন্য বা ঘেরা দেওয়ার জন্য খুঁটিতে বাঁধা বাঁশ বা কাঠ, আড়াল।
আড়গাবা- (বিশেষ্য) আড় দ্বারা নির্মিত বেষ্টনী; কাঠগড়া।
আড়া আৰ্য্যা―(বিশেষণ) আড়াআড়ি; রেষারেষি; পরস্পর অসদ্ভাব।
আড়ানা―(ক্রিয়া) কাহাকেউ আশ্রয় বা অবলম্বন করা; ঠেস দেওয়া; গাত্র সংলগ্ন হইয়া থাকা; আড়াল করা।
আড়াকড়া/ আড়াপড়া―(বিশেষণ) আধাপোড়া; অৰ্দ্ধ সমাপ্ত; আধাপাগল।
আড়াকাজা―(বিশেষণ) আধকাচা।
আড়াহ্লা―(বিশেষ্য) অর্ধদগ্ধ লাকড়ি।
আড়াহ্লাচোল―(বিশেষ্য) আধকাড়া চাউল
আত―(বিশেষ্য) ক্ষেতের উপর নির্মিত ঈষদুচ্চ বাঁধ।
আতভাঙানা―(ক্রিয়া) গুরুতর স্বাস্থ্যহানি ঘটা; জীবনী শক্তি নষ্ট হওয়া।
আত্তুবা―(বিশেষ্য) ডগা ভাঙিয়া গিয়াছে বা নষ্ট হইয়াছে এমন অপরিপক্ক বাঁশ।
আত্যা/আদ্যা―(বিশেষ্য) পিতামহ; মাতামহ।
আত্যে/আদ্যে ―(বিণ, বি) আগে; আদিতে।
আক্ষুয়া―(বিশেষ্য) গবাদি পশু নিবারণের জন্য কী নির্মিত মানুষজনের ডিঙাইয়া পার হওয়ার উপযোগী ঈষদুচ্চ বেষ্টনী।
আথ্যা/আধ্যা- (অব্যয়) অনর্থক; অযথা; বাজে।
আদত (পড়ানা)―(ক্রিয়া) বাহ্যিক লক্ষণ লুপ্ত হইয়া রোগ গাঢ় হওয়া। < আঁত (অন্তর)-এ-এক্ষেত্রে (রোগ) গভীরে চলে যাওয়া অর্থাৎ গাঢ় হওয়া।
আদাঙা (উড়ানা)―(ক্রিয়া) ভয় বিহবল হওয়া। তুং আত্মারাম খাঁচাছাড়া । হওয়া। < আতঙ্ক।
আদানা―(ক্রিয়া) স্থান সংকুলান হওয়া; আঁটা।
আদাম্―(বিশেষণ) গ্রাম।
আদারা―১ (বিশেষ্য) ত্রাস
২. (ক্রিয়া) আদারাখানা―ত্রাস লাভ করা
(ক্রিয়া) আদারাপানা―আদারা খানা দেখ।
আদারানা―(ক্রিয়া) সরিয়া যাওয়া; সরাইয়া ফেলা।
আদালি―(বিশেষ্য) এটুলি।
আদিখ্যা―(অব্যয়) হঠাৎ তুং আতিককা (রংপুরী), আতকা (সিলেট); আতেকথা (ময়মনসিংহী)। < অতর্কিতে। আদুর-বিণ) পঙ্গু; আতুর।
আদুরি―(বিশেষ্য) নাড়িভূড়ি; আঁতুড়ি <অন্ত্র।
আদেই ধন―(বিশেষ্য) অদৃষ্টবশে বা দৈবযোগে প্রাপ্ত ধন।
আদিখ্যা―(অব্যয়) হঠাৎ তুং আতিককা (রংপুরী), আতেকখা (ময়মনসিংহী) আতকা (সিলেট) < অতর্কিতে।
আদ্ধান―(বিশেষণ) অর্ধেক।
আধং―(বিশেষ্য) আবর্জনা জঞ্জাল।
আধাঘবা―(বিশেষণ) আধা খেচড়া (কাজ)।
আধার্―(বিশেষ্য) পশু পাখীর খাদ্য, বড়শীর বা ফাঁদের টোপ। < আহার।
আধারা―(বিশেষ্য) দেবপূজা বা পূজা দিতে উৎকৃষ্ট আহার্য।
আধাৰ্য্যাপাধাৰ্য্যা―(বিশেষণ) এলোপাতাড়ি; আজে বাজে: বাঁকা (কথা)।
আধালাং ফাদালাং (কধা)―(বিশেষণ) আজে-বাজে (কথা)
আধু―(বিশেষ্য) হাঁটু।
(বিশেষ্য) আধুঘিলা–হাটুর গোলাকার অস্থিখন্ড; মালাই চাকি; তুং আঠুর ঘিলা (অস)
আধুলি―(বিশেষণ) ঘন; গাঢ়; আঠাল মন্ড বা লেই-এর মত < আঠা
আধ্যা―(বিশেষণ) অনর্থক;
আনক্যা―(বিশেষণ) পশ্চিমী <আনক-পশ্চিম (আরাকানী বা রাখাইন)।
আন–পদাশ্রিত নির্দেশক তুলনীয় বাংলা ‘খানম্ব’। এটি ‘হানস্ব’ হিসাবেও উচ্চারিত হয়।
আনক্ষণ―(বিশেষণ) বেশীক্ষণ (নেতিবাচক বাক্যে ব্যবহৃত)।
আনা―(বিশেষ্য) আয়না; কাচ।
আনানা―(ক্রিয়া) আনয়ন করা।
আনাভাদে―(বিশেষণ) বিনাভাতে; উপবাসে।
আনাল্―(বিশেষণ) বিশৃঙ্খলা; দুরবস্থা; অসহায় অবস্থা; বিপর্যয়। <আ+নাল)।
আনুধার―(বিশেষণ) হতাশ; হতাশাজনক; নৈরাশ্যজনক।
আনুনি―(বিশেষণ) লবণ শূন্য, আলুনি।
(ক্রিয়া) আনুনিছুধানা―(ক্রিয়া) বীজবপণের পূর্বে জুম ক্ষেত্রে উৎপন্ন আগাছা পরিষ্কার করা।
আনে আনে–(বিশেষণ) গোপনভাবে।
আনেঘানে―(বিশেষণ) আকারে ইঙ্গিতে; অস্পষ্ট-ভাবে শ্রুত।
আন্দল- (বিশেষ্য) আড়াল।
আন্দাচ―(বিশেষ্য) আন্দাজ; অবস্থা (যেমন,
আমনম্ব আন্দাচ পাগলে বুঝে); পরিমাণ (কি আন্দাচ কাম বাকী)?
আন্দাচ্যা―(বিশেষণ) ভাল পরিমাণ মত (যেমন আন্দাচ্যা ধাঙর)।
আন্ধার―(বিশেষ্য) অন্ধকার।
আন্ধারে পহরে―(বিশেষ্য) অন্ধকার ছাড়ে নাই এমন ভোরে।
আন্ধিক―(বিশেষ্য) আংটি।
আন্নুয়া―(বিশেষ্য) ঝুল; আঁধু < আন্দোয়া (চট্টগ্রাম)
আপধা―(বিশেষ্য) বিপথে; অবাটে।
আপাধাৰ্য্যা―(বিশেষণ) এলোপাতাড়ি; ইতস্তত; বিপথে।
আপ্ত―(বিশেষণ) আত্ম < আপ (হিং)
আপ্পুয়া―(বিশেষ্য) অজ্ঞাত স্থান হইতে আগত দলভুক্ত পশুপক্ষী বা এ জাতীয় ব্যক্তি।
আব- (বিশেষ্য) আয়না। অভ্র।
আবঝার―(বিশেষ্য) কাজের চাপ।
আবা-আবা―(অব্যয়) শিশুদের খেলা বিশেষ। (শিশুরা খেলা বন্ধ করার সময় ‘আবা আবাম্ব শব্দ করে)।
আবাং―(বিশেষ্য) পচনশীল ক্ষতরোগ বিশেষ।
আবাজ―(বিশেষ্য) আওয়াজ।
আবাদি―(বিশেষণ) অর্ধপক্ক; অকালপক্ষ।
আবরাখানা―(ক্রিয়া) দরজা ভেজান সংযুক্ত করা; ঘনানো। < আবদ্ধ।
আবলো―(বিশেষণ) বেওয়ারিশ; মুক্ত স্বভাব বিশিষ্ট।
আবিদ্যনে―(বিশেষণ) অবিদ্যমানে; আড়ালে, জনান্তিকে।
আবুজানা ―(ক্রিয়া) সংলগ্ন করা বা হওয়া; ঠেশ দেওয়া; ভিড়া; ভেজানো।
আবর খানা―(ক্রিয়া) ভিড়া; দৃঢ়ভাবে সম্বন্ধ হওয়া; বুনন কালে উপকরণসমূহ ঘনানো।
আভাকবাক―(বিশেষণ) অতিপ্রশস্ত (ঘা, দরজা, জানালার ফাক ইত্যাদি)।
আভাল–(বিশেষ্য) প্রচন্ড বিপদ পাত। তুং আবান (চট্টগ্রাম)।
আভুকদা―(বিশেষণ) অভুক্ত অবস্থা।
আমন―(বিশেষণ) আপন।
আমনা আমনি―(বিশেষণ) আপনা আপনি।
আমন্যা―(বিশেষ্য) শারীরিক বা স্নায়বিক দুর্বলতা হেতু আলস্য, উদাসীন্য, মনোযোগহীনতা।
আমল―(বিশেষ্য) আমল; তামাক পান সুপারী ইত্যাদির নেশা।
আমা―(বিশেষ্য) চোখের ছানি। তুং ঐ (চট্টগ্রাম)।
আমাত―(বিশেষণ) বাকশক্তিরহিত; নির্বাক। < আ + মাত = বাত।
আমি―(স) আমরা We. তুং(প্রাঃবাং)।
আমিলা- (বিশেষ্য) মেস্তা <অম্ল।
আমু―(বিশেষ্য) আঙু দেখুন।
আমুলি―(বিশেষণ) পান, তামাক ইত্যাদির নেশায় অভ্যস্ত। <আমল (আং)।
আমেনে―(অব্যয়) আপনা হইতে; এমনিই। আমেনে আমেনে-আমনা আমনি দেখ।
আয়―(ক্রিয়া) এসো।
(ক্রিয়া) আয়পানা–স্বল্প সময়ে কাজ সম্পন্ন করা।
আয়ছায়―(বিশেষণ) প্রচুর; যথেষ্ট।
আয়ম―(বিশেষ্য) কাল; আমল। < আইয়াম (আং)।
আর/আরম্ব―(অ) আরো।
আরকানি―(বিশেষ্য) প্রস্তুতি; সূচনা আয়োজন।
আরখা―(বিশেষ্য) বিপদ যেমন, আরখান দারখা। বিপদের উপর বিপদ।
আরছালুয়া―(বিশেষ্য) রুক্ষভাষী; রুক্ষস্বভাব।
আরা―(বিশেষ্য) করাত; জুমক্ষেত্রে আধপোড়া কাঠ, বাঁশ ইত্যাদি; স্রোতে ভাসিয়া আসা কাঠ, বাঁশ ইঃ। প্রতিবদ্ধক।
আরাং―(বিশেষ্য) মূলধন। (বিশেষণ) পূর্ববৎ (সুস্থ বা অক্ষত)।
আরাকাজা―(বিশেষণ) আধকাঁচা। আরাঙা―(বিশেষ্য) জলবসন্ত।
আরানা―(ক্রিয়া) আরম্ভ করা;সূচনা করা।
আরাপাগল―(বিশেষ্য) আধাপাগলা।
আরাল―(বিশেষ্য) লাঙলের অংশ বিশেষ; গোঁজ হিসাবে ব্যবহৃত কাষ্ঠখন্ড।
আরালা-করলা―(বিশেষণ) আধপাড়া (চাউল ইত্যাদি); অৰ্দ্ধ সমাপ্ত; আধা খেচড়া (কাজ)।
আরি―(বিশেষণ) বিজাতীয়; তুং আড়ি পিতৃ পরিচয়হীন (রংপুরী)
আরুক্―(বিশেষ্য) আকার; অবয়ব; Configuration; Sketch;
আল্―(বিশেষ্য) কোন বস্তু সংলগ্ন কাঁটা (বড়শি, কাস্তে ইত্যাদির কাঁটা)। < অল = সূক্ষ্ম মুখ (সং)।
আলগুনি―(বিশেষ্য) আলনা। < আলগনী (হিং)।
আল্গেতিনাঙে―(বিশেষণ) কোন স্থানে বাধাপ্রাপ্ত না হইয়া, অবাধে (পতন পার হওয়া ইত্যাদি)।
আলসি―(বিণ, বি) আলস্য; অলস।
আলস্যা/আল্ঝ্যা―(বিশেষ্য) আগুন রাখার মালসা।
আলং―(বিশেষ্য) মৃতদেহ বহনের জন্য কাঠ বা বাঁশ নির্মিত খাটিয়া।
আলগ্―১.(বিশেষণ) আলগা; তফাৎ; উঁচু। ২. (বিশেষ্য) উত্তোলন।
আলগঘর―(বিশেষ্য) আলগ্নঘর।
আলঝেই দেনা/আহ্লেই দেনা―(ক্রিয়া) এলে দেওয়া।
আলা―(বিশেষণ) প্রচুর; মুক্ত হস্ত; উদার; উদাসীন; নির্বিকার; প্রাচুর্য। তুং আইল্যা (রা)
আলাঝ/আলাঝে—(বিশেষণ) সর্বমোট; নিঃশেষে; আসলে (অর্থ বিকৃতি/বর্জিত শব্দ)।
আলাঝালা―(বিশেষণ) সুপ্রচুর।
আলাবেলো―(বিশেষণ) স্বল্পবুদ্ধি; নাবালক। < আলবেলা (হিং)।
আলাম―(বিশেষ্য) বিবিধ নক্সার নমুনাযুক্ত তাঁতে বোনা দীর্ঘ বস্ত্রখন্ড। তুং ফুলাম কাপোর (অস)।
আলামত্―(বিশেষ্য) অবস্থা; ভাব; মর্ম।
আলাল-দুলাল- (বিশেষ্য) সহজ ও স্বচ্ছন্দ; সংসর্গ; নিবিড় সংস্রব।
আলিসরি (বেড়)―(বিশেষ্য) মাচা ঘরের বাহিরের দিকে সদর ও অন্দর অংশদ্বয়কে পৃথক করার জন্য বেষ্টনী। তুং আলিবেড়া = পর্দার বেড়া (কুমিল্লা)।
আলেই—১. (ক্রিয়া) ওজন (করা); ২. (বিশেষ্য)
তুলনামূলক বিচার। আলেই-লাঙয্যা―(বিশেষ্য) দীর্ঘসূত্রীতা; দীর্ঘক্ষণ ধরিয়া অনিয়মিত এবং অপরিমিত পরিমাণে; সংখ্যায়।
আলেইয়া―(বিশেষণ) দীর্ঘসূত্রী; ঢিলা। তুং আলিয়া (সিলেট)। < অলস।
আল্লুয়া―(বিশেষ্য) আলো (চাল); তুং ঐ (চট্ট.;ম)। < অলহি (প্রাং) < অলম (সং)। (বিশেষণ) প্রত্যাশিত জিনিস না পাইয়া শূন্যহস্ত; অনায়াসলব্ধ। < আলুফহ্ (আং)।
আহমক/ আহ্মক―(বিশেষণ) অবাক; হতবুদ্ধি। < আমক আং)।
আহমকহ্মক―(বিশেষণ) বিমূঢ়; হতবুদ্ধি।
আহ্ল্যাংগরানা–১. (বিশেষ্য) প্রচ্ছন্ন আবদার। ২. (ক্রিয়া) আবদার করা।
Leave a Reply