• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও আমার গহিন গাঙের নায়া – লিরিক্স – জসীম উদ্দীন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও আমার গহিন গাঙের নায়া – লিরিক্স – জসীম উদ্দীন

ও আমার গহিন গাঙের নায়া – লিরিক্স – জসীম উদ্দীন

ও আমার গহিন গাঙের নায়া,
ও তুমি অফর বেলায় লাও বায়া যাওরে-
কার পানে বা চায়া।
ভাটির দ্যাশের কাজল মায়ায়,
পরাণডা মোর কাইন্দা বেড়ায়রে-
আবছা মেঘে হাতছানি দ্যায়,
কে জানি মোর সয়া।

এই না গাঙের আগের বাঁকে
আমার বধূর দ্যাশ;
কলাবনের বাউরি বাতাস
দোলায় মাথার ক্যাশ;
কওই খবর তাহার লাইগা,
কাইন্দা মরে এক অভাইগারে;
ও তার ব্যথার দেয়া থাইকা থাইকা
ঝরে নয়ন বায়া।

Category: ফোক গানTag: জসীম উদ্দীন
Previous Post:নদীর কূল নাই কিনার নাইরে – লিরিক্স – জসীম উদ্দীন
Next Post:সিন্দুরের বেসাতি (ওলো সোনার বরণী) – লিরিক্স – জসীম উদ্দীন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑