• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে
     স্মৃতির দীপ জ্বালা ॥
          সেদিনেরই মাধবীবনে আজও তেমনি ফুল ফুটেছে
              তেমনি গন্ধ ঢালা ॥
                   আজি তন্দ্রাবিহীন রাতে   ঝিল্লিঝঙ্কারে স্পন্দিত পবনে
                             তব অঞ্চলের কম্পন সঞ্চারে।
          আজি   পরজে বাজে বাঁশি
যেন হৃদয়ে বহুদূরে আবেশবিহ্বল সুরে।
          বিকচ মল্লিমাল্যে তোমারে স্মরিয়া রেখেছি ভরিয়া ডালা ॥

রাগ: পরজ-বসন্ত
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো মা ওই কথাই তো ভালো (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো হৃদয়বনের শিকারী (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑