• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো দেবতা আমার পাষাণদেবতা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো দেবতা আমার পাষাণদেবতা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো দেবতা আমার পাষাণদেবতা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো      দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী,
            তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি। 
            প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁখি।
            এ পূজা কি তবে সবই বৃথা হবে।  কেঁদে কি ফিরিবে দাসী। 
            এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি থালি। 
            আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি। 
            এ দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে। 
            দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি।।

রাগ: ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1308
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো দেখি আঁখি তুলে চাও (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো মা ওই কথাই তো ভালো (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑