• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওই মহামানব আসে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওই মহামানব আসে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওই মহামানব আসে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                        ওই মহামানব আসে । 
                  দিকে দিকে রোমাঞ্চ লাগে 
                        মর্তধূলির ঘাসে ঘাসে ।। 
                  সুরলোকে বেজে ওঠে শঙ্খ,
                  নরলোকে বাজে জয়ডঙ্ক–
                        এল মহাজন্মের লগ্ন । 
                  আজি অমারাত্রির দুর্গতোরণ যত 
                        ধূলিতলে হয়ে গেল ভগ্ন । 
                  উদয়শিখরে জাগে ‘মাভৈ: মাভৈ:’
                        নবজীবনের আশ্বাসে । 
                  ‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়’
                        মন্দ্রি-উঠিল মহাকাশে।।

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৪৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯৪১
রচনাস্থান: উদয়ন, শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

ওই মহামানব আসে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই দেখ পশ্চিমে মেঘ ঘনালো (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওই মেঘ করে বুঝি গগনে (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑